18.6 C
Los Angeles
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর লন্ডন রিজিয়নের নতুন কমিটি ঘোষণা

লন্ডন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই)–এর লন্ডন রিজিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার লন্ডনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার এবং সঞ্চালনায় ছিলেন ডাইরেক্টর জেনারেল দেওয়ান মাহদী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর শাহগীর বখত ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বি.ই.এম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নুরুজ্জামান, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান এবং ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট ডক্টর শাহানুর খান।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনির আহমেদ, সেক্রেটারি জেনারেল পদে তোফাজ্জল আলম এবং ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুল আলম খান।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুল আরেফিন, ভাইস প্রেসিডেন্ট গুলজার খান ও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি আবু সুফিয়ান ঝিলম, জয়েন্ট ট্রেজারার মো. নাজমুল হক বিশাল, মেম্বারশিপ সেক্রেটারি সোয়েব কবীর, অর্গানাইজিং সেক্রেটারি মো. আলী হুসাইন, অফিস সেক্রেটারি হাফসা নূর, প্রেস অ্যান্ড পাবলিকেশন্স সেক্রেটারি মো. আব্দুল্লাহ মামুন, স্পোর্টস সেক্রেটারি আব্দুল আনোয়ার খান এবং এক্সিকিউটিভ মেম্বার মো. খাইরুল ইসলাম ভানী, সায়েদুল ইসলাম হালদার ও আসওয়ার আলী।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার বলেন, “আমাদের প্রবাসী ব্যবসায়ীদের ঐক্য, সহযোগিতা ও অংশগ্রহণই বিবিসিসিআই-এর মূল শক্তি। আজ লন্ডন রিজিয়নের যে নতুন নেতৃত্বের অভিষেক হচ্ছে, তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।”

প্রধান অতিথি প্রফেসর শাহগীর বখত ফারুক বলেন, “ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স একটি ঐতিহ্যবাহী ও প্রভাবশালী সংগঠন। নতুন নেতৃত্বে এই সংগঠন আরও সৃজনশীল ও উদ্যোগী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। প্রবাসে আমাদের ব্যবসায়ীরা শুধু অর্থনীতিতে নয়, কমিউনিটির উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।”

সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বলেন, “বিবিসিসিআই শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার—যেখানে অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ভ্রাতৃত্ববোধ একসূত্রে গাঁথা। আমি গর্বিত যে আজ সংগঠনের নেতৃত্ব এমন সব মানুষের হাতে যাচ্ছে, যারা নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে সংগঠনকে এগিয়ে নেবেন। আমি নতুন কমিটিকে জানাই শুভকামনা এবং প্রতিশ্রুতি দিচ্ছি, প্রয়োজনে আমি সবসময় পাশে থাকবো।”

সভাপতি মনির আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য হবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সেবায় আরও কার্যকর ও সংগঠিতভাবে এগিয়ে আসা। কমিটির সকল সদস্যদের সঙ্গে নিয়ে আমরা লন্ডনের প্রবাসী ব্যবসায়ী সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো। স্বচ্ছতা, জবাবদিহিতা ও টিমওয়ার্কই হবে আমাদের মূল নীতি।”

নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম বলেন, “এই গুরুত্বপূর্ণ পদে আমাকে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা জানাই চেম্বারের সকল সদস্যদের। এটি শুধু একটি পদ নয়, একটি বড় দায়িত্ব। আমি চেষ্টা করবো সদস্যদের স্বার্থ, সংগঠনের ঐতিহ্য ও ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে কাজ করতে।”

এমজে/ইউকেবিডিনিউজ

[news_feed_link]
- Advertisement -spot_img
[recent_tabs]

পাঠকের আগ্রহ

সম্পর্কিত