15.6 C
Los Angeles
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

বাংলাদেশ অনূর্ধ্ব – ১৯ ক্রিকেট দলের সম্মানে দ্য রয়্যাল বেঙ্গল গ্রুপের নৈশভোজ

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দলের সম্মানে লন্ডনে এক বিশেষ নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের দ্য রয়্যাল বেঙ্গল গ্রুপ-এর আয়োজনে গত রোববার এই অনুষ্ঠানে তরুণ টাইগারদের সাম্প্রতিক সাফল্য উদ্‌যাপন করা হয়।

দলের ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার আগের দিন এই নৈশভোজে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন, দলের খেলোয়াড়রাসহ লন্ডনের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

হাবিবুল বাশার সুমন বলেন, “ক্রিকেটে বাংলাদেশের নতুন প্রজন্মের মাঝেই আগামী দিনের আইকনিক খেলোয়াড় তৈরী হবে। এই সফর তরুণদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দিয়েছে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে বড় প্রেরণা হয়ে থাকবে। কঠোর পরিশ্রম আর শৃঙ্খলা মেনে চললে এই দল থেকেই বিশ্বমানের ক্রিকেটার উঠে আসবে।”

এসময় দলের অধিনায়কও সফর শেষে অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, ইংল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে খেলে নিজেদের মানিয়ে নেওয়ার দক্ষতা আরও বাড়িয়েছে। খেলোয়াড়রা ইংল্যান্ডের আবহাওয়া ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও ভালো করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রয়েল বেঙ্গল গ্রুপের পরিচালক নাসির আহমেদ শাহিন বলেন, “এই তরুণদের সাফল্য আমাদের জন্য গর্বের। ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে তারা আরও বড় অর্জন নিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সবসময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পাশে আছি এবং এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করতে চাই।”

অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির প্রবীণ সদস্য, ব্যবসায়ী, প্রবাসী সংগঠনের নেতারা ও ক্রীড়াপ্রেমীরাও উপস্থিত ছিলেন।

এমএইচএস/ইউকেবিডিনিউজ

[news_feed_link]
- Advertisement -spot_img
[recent_tabs]

পাঠকের আগ্রহ

সম্পর্কিত