17.8 C
Los Angeles
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

লর্ডস গ্রাউন্ডের ইনডোরে ক্রিকেট খেলায় মুখোমুখি বিবিসিসিআই লন্ডন রিজিয়ন ও ফ্রিডম ফিফটি স্পোর্টিং

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট দুনিয়ার তীর্থস্থান লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ইনডোরে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের এক রোমাঞ্চকর চ্যারিটি ম্যাচ। মুখোমুখি হয়েছিল ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স লন্ডন রিজিয়নের নেতৃবৃন্দ এবং ফ্রিডম ফিফটি স্পোর্টিং ইভেন্টসের সদস্যরা।

টসে জিতে ব্যাট করতে নেমে ফ্রিডম ফিফটি নির্ধারিত ওভারে সংগ্রহ করে ৬৬ রান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমেও ব্যর্থ হয় বিবিসিসিআই। ফলে ম্যাচের জয় যায় ফ্রিডম ফিফটির ঝুলিতে।

বিবিসিসিআইয়ের হয়ে মাঠে নামেন মনির আহমেদ, তোফাজ্জল আলম, মো. মাহবুবুল আলম খান, শামসুল আরেফিন, আবু সুফিয়ান ঝিলম, সোয়েব কবীর, মো. আলী হুসাইন, হাফসা নূর, আব্দুল আনোয়ার খান, মো. খাইরুল ইসলাম ভানী, আসওয়ার আলী ও আলী হোসেন।

অন্যদিকে বিজয়ী ফ্রিডম ফিফটির হয়ে খেলেন ড. জাকির খান, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর মতিনুজ্জামান, ইয়াওর খান, জুয়েল চৌধুরী, মুস্তাক আলী বাবুল, এম এ কাইয়ুম, সিরাজ মিয়া রুকন, ইকবাল হোসেন, মোস্তফা শাহরুর, মাসুক বক্স ও নাজরুল সেলিম আহমেদ।

অংশগ্রহণকারীরা বলেন, যে কোনো খেলায় হার-জিত থাকবেই, কিন্তু অংশগ্রহণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কমিউনিটি সংগঠনগুলোর মধ্যে সম্প্রীতি আর বন্ধন গড়ে তুলতে এ ধরনের আয়োজন বিরাট ভূমিকা রাখবে। আগামীতে এমন আয়োজন অব্যাহত থাকবে।

পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন ক্যাপিটাল কিডস ক্রিকেটের প্রধান নির্বাহী শহিদুল আলম রতন। খেলার মাঠে ক্রীড়া, আনন্দ আর প্রবাসীদের মিলনমেলা – সব মিলিয়ে লর্ডসের ইনডোরে জমে ওঠে ভিন্নধর্মী এক ক্রিকেট উৎসব।

[news_feed_link]
- Advertisement -spot_img
[recent_tabs]

পাঠকের আগ্রহ

সম্পর্কিত