রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

avir80
avir80 প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:৪৩
সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনার কামারখন্দ উপজেলাধীন ১নং ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুন্না সরকারকে প্রাথমিক সদস্য পদসহ সকলে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি কামারখন্দ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তানভীর ইসলাম নিশ্চিত করেছেন। 

সেই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্না সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল কামারখন্দ উপজেলা শাখা।

ছাত্রদলের সদস্য সচিব মো. তানভীর ইসলাম বলেন, মুন্না সরকারের বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা কোনো অন্যায় মেনে নেব না।

বহিষ্কারের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে, কয়েকদিন ধরে গণমাধ্যমে মুন্না সরকারের নানা অপকর্মের খবর প্রকাশ করে আসছিলেন জনতার আলো নামক একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক রুবেল তালুকদার। এর জের ধরে ওই সাংবাদিককে অপহরণ করেন মুন্না সরকারসহ তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি। এরপর সাংবাদিক রুবেল তালুকদারের পরিবার সিরাজগঞ্জ সেনা ক্যাম্পে খবর দেন। সেনাবাহিনীর তৎপরতায় তাকে আবার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।

erer