চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর সন্দেহে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে।
নিহত কিশোরের নাম মো. রিহান মহিন (১৫)। সে একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির মুদিদোকানি মুহাম্মদ লোকমানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান , ওই কিশোর তিন বন্ধুসহ এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পরে পরিকল্পিতভাবে ‘মব’ করে পেটানো হয়েছে। এ ঘটনায় রিহানের দুই সমবয়সী বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও।
তমার সেই স্ট্যাটাসে নেটিজেনরাও নানা মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ভিডিওটা দেখার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছি। মানুষ কীভাবে এতটা নিষ্ঠুর হতে পারে, ভাবতেই গা শিউরে উঠছে।
কেউ আবার, নায়িকাকে ‘নতুন বাংলাদেশ’ বলে কটাক্ষ করেছেন। তবে অধিকাংশই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
