15.6 C
Los Angeles
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

লন্ডনের হিথ্রোতে পৌঁছালেন মো. মহসিন মিয়া মধু

লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক একাধিকবারের নির্বাচিত মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি জননেতা মো. মহসিন মিয়া মধু।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে তিনি লন্ডনে পৌঁছালে যুক্তরাজ্য বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় প্রবাসী বাংলাদেশি, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করেন। বিমানবন্দর এলাকায় প্রবাসী নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্বাগত জানাতে আসা নেতারা বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের আস্থা অর্জনকারী এই জননেতা অতীতে স্থানীয় সরকারের দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবার মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তাঁরা বিশ্বাস করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মৌলভীবাজার–৪ আসনে মহসিন মিয়া মধুর জনপ্রিয়তা এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা তাঁকে বিএনপির পক্ষে সম্ভাব্য প্রার্থী তালিকায় গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে তাঁর জনসম্পৃক্ততা ও ব্যবসায়িক খ্যাতি তাঁকে অন্যান্য প্রার্থীদের থেকে আলাদা অবস্থানে দাঁড় করিয়েছে।

প্রসঙ্গত, শ্রীমঙ্গল পৌরসভার একাধিক মেয়াদে দায়িত্ব পালনকালে তিনি পৌর উন্নয়ন, অবকাঠামো সংস্কার ও জনসেবা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখেন। পাশাপাশি, চা শিল্পের সঙ্গেও তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত এবং এ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তাঁর এই সফরকে ঘিরে লন্ডন প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকে এটিকে আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রবাসীদের সমর্থন সুসংহত করার অংশ হিসেবে দেখছেন।

[news_feed_link]
- Advertisement -spot_img
[recent_tabs]

পাঠকের আগ্রহ

সম্পর্কিত