16.2 C
Los Angeles
সোমবার, এপ্রিল ২০, ২০২৬

হোয়াইটচ্যাপেলে নতুন পরিসরে ‘রানীজ সুপারস্টোর ’

রুহুল আমিন সানি : পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত হোয়াইটচ্যাপেলে নতুন রূপে, আরও বৃহত্তর পরিসরে যাত্রা শুরু করলো রানীজ সুপারস্টোর । আধুনিক সাজসজ্জা, উন্নত মানের গ্রাহকসেবা ও বৈচিত্র্যময় পণ্যের সমাহারে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রফিক হায়দার, ডাইরেক্টর জেনারেল দেওয়ান চৌধুরী মাহদী, লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মনির আহমেদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব চৌধুরী সহ অনেকে।

অতিথিরা বলেন, বাঙালিদের প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপেলে আধুনিক মানের এই সুপারস্টোর স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে। তারা আশা প্রকাশ করেন, সময়ের সঙ্গে সঙ্গে রানীজ সুপারমার্কেট তার সুনাম ও পরিসর আরও বাড়াবে এবং অদূর ভবিষ্যতে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এর শাখা বিস্তৃত হবে।

রানীজ সুপারস্টোরের ব্যবস্থাপনা পরিচালক মিসবাহ আহমেদ চৌধুরী বলেন, “আমরা নতুন করে কমিউনিটির কাছে ভালো মানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহের লক্ষ্য নিয়ে রানীজ সুপারমার্কেটকে পুনরায় চালু করেছি। শুধু দেশীয় পণ্য নয়, এখানে বিভিন্ন দেশের জনপ্রিয় খাবার ও প্রয়োজনীয় গ্রোসারিও রাখা হয়েছে। ক্রেতাদের সন্তুষ্টি ও আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”

[news_feed_link]
- Advertisement -spot_img
[recent_tabs]

পাঠকের আগ্রহ

সম্পর্কিত