সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় ইউকে বাংলা প্রেসক্লাবের নিন্দা

avir80
avir80 প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৯:১০
গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায়  ইউকে বাংলা  প্রেসক্লাবের নিন্দা

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউকে বাংলা প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়াইব এবং সাধারণ সম্পাদক আরিফ মাহফুজের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের ব্যস্ত চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় তুহিনকে। এমন নির্মম হত্যাকাণ্ড সাংবাদিক সমাজে আতঙ্ক ও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

প্রেসক্লাব জানায়, দেশের সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ইউকে বাংলা প্রেসক্লাব।