লন্ডন প্রতিনিধি: ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর লন্ডনে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ফেনী জেলার গৌরব বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রবাসের মাটিতে বিশেষ করে যুক্তরাজ্যে জুলাই আন্দোলনে বিএনপির শীর্ষ নেতৃত্ব ও সংগ্রামী যোদ্ধাদের অবদান স্মরণ করা হয়। জুলাই আন্দোলনে বীরোচিত ভূমিকার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতিত্ব করেন ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি মনির আহমাদ এবং সঞ্চালনা করেন সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়সর এম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, ফেনী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ফেনী জেলা জজ কোর্টের সাবেক জি.পি. অ্যাডভোকেট সফিকুর রহমান মজুমদার রফিক, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবেদ রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, সহ-সভাপতি আলী আকবর খোকন, যুক্তরাজ্য বিএনপির সদস্য নজরুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী এবং যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলু।
এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ইব্রাহিম, যুক্তরাজ্য বিএনপির সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আরিফুল আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ। ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন, উপদেষ্টা ও সহ-সভাপতি নজরুল ইসলাম বিপ্লব, কাজী মোহাম্মদ আলমগির, দিদারুল আলম, নজরুল ইসলামসহ আরও অনেকে।
প্রধান অতিথি এম এ মালিক তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য প্রবাস থেকেও আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিদেশের মাটিতে থেকেও জুলাই আন্দোলনের চেতনা আমাদের শক্তি জুগিয়েছে। আজকের এ সম্মাননা সেই সংগ্রামের ইতিহাসকে আরও উজ্জীবিত করবে।”
প্রধান বক্তা কয়সর এম আহমেদ বলেন, “প্রবাসীরা সবসময় আন্দোলন-সংগ্রামে বিএনপির ভরসাস্থল। যুক্তরাজ্য বিএনপি সবসময় কেন্দ্রীয় নির্দেশনার সঙ্গে থেকে কাজ করে যাচ্ছে।”
গাজী মনির আহমেদ বলেন, “জুলাই আন্দোলন ছিল প্রবাসের ইতিহাসে মাইলফলক। আজকের এ স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি হাবিব মজুমদার রাফি, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান পরাগ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দাউদ, আইন বিষয়ক সম্পাদক খালেদ বিন চৌধুরীসহ অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানকে সফল করার পেছনে বিশেষ অবদান রাখেন ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব, সংগঠনের উপদেষ্টা ও ইস্ট লন্ডন বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন মহি এবং উপদেষ্টা ও ইস্ট লন্ডন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বিপ্লব।
শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দলের সার্বিক সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ডেনমার্ক বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মনির আহমেদ।
