শাহরুখ খান, আমির খান এবং সালমান খানকে প্রায়শই বলিউডের ‘শেষ তারকা’ বলা হয়। ১৯৯০ থেকে ২০১৬, প্রায় ২৩ বছরের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে রাজত্ব করেছেন তিন খান। তবে এখনও পর্যন্ত একসঙ্গে বড়পর্দায় তারা ছবি করেননি।
তবে শুধু পর্দায় নয়, বাস্তবেও একসঙ্গে একটি জায়গায় যেতে চান শাহরুখ, সালমান ও আমির। তিন খানের সেই ‘গোপন’ কথা প্রকাশ্যে আনলেন সালমান।
তাদের তিনজনের একসঙ্গে ঘুরতে যাওয়ার এই পরিকল্পনা আমির খানের। যা শুনে শোয়ের সদস্য অর্চনা পুরান সিং হাসির ছলে বলেন, “পৃথিবীর এমন কোনও জায়গা নেই যেখানে তোমাদের কেউ চিনতে পারবেন না।”
প্রসঙ্গত, শাহরুখ ও সালমান ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ‘পাঠান’-এও অল্প সময়ের জন্য দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল।
অন্যদিকে, সালমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নয় দশকে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে কাজ করেছিলেন আমির। কিন্তু বড়পর্দায় আজ পর্যন্ত কখনও একসঙ্গে হাজির হননি আমির-শাহরুখ।
আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। যদিও সেই দৃশ্যে ছিলেন না আমির খান।
