সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জেইন গ্লোবালে নতুন দায়িত্বে অভিনেতা হাসান মাসুদ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৭
জেইন গ্লোবালে নতুন দায়িত্বে অভিনেতা হাসান মাসুদ

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সহায়তাকারী প্রতিষ্ঠান জেইন গ্লোবালের হেড অব স্টুডেন্ট একুইজিশেন অ্যান্ড ব্র্যান্ড হিসেবে যোগ দিয়েছেন অভিনেতা হাসান মাসুদ। গত ১ সেপ্টেম্বর থেকে তিনি নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন।

হাসান মাসুদ দীর্ঘদিন ধরে অভিনয় ও সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ। নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীসেবা, ব্র্যান্ডিং এবং যোগাযোগ কার্যক্রমে কাজ করবেন বলে জানিয়েছে জেইন গ্লোবাল।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে জেইন গ্লোবাল। বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন, কোর্স বাছাই, আবেদন ও ভর্তি প্রক্রিয়াসহ বিদেশে পড়াশোনার বিভিন্ন ধাপে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জেইন গ্লোবালের ভাষ্য, শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার পুরো প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যেই তারা কাজ করছে। শিক্ষার্থীদের ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি সেবার মান বজায় রাখাকেও গুরুত্ব দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, জেইন গ্লোবাল ব্রিটিশ কাউন্সিলের সার্টিফায়েড গ্লোবাল এজেন্ট হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সেবা দেওয়ার ক্ষেত্রে পেশাদার মান বজায় রাখার বিষয়ে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে থাকে।

হাসান মাসুদের যোগদানে জেইন গ্লোবালের ব্র্যান্ডিং ও শিক্ষার্থীসেবায় নতুন গতি আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। তাঁর পেশাগত অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ এবং সেবার মান উন্নয়নের প্রত্যাশা জানিয়েছে তারা।

জেইন গ্লোবাল জানিয়েছে, শিক্ষার্থীদের আস্থা ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও মানসম্মত ও দায়িত্বশীল সেবা কার্যক্রম অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।