13.9 C
Los Angeles
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

সন্ত্রাসবিরোধী মা/ম/লা/য় সেই মার্কিন নাগরিকের ২ দিনের রি/মা/ন্ড

ঢাকার মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জিন্নাত আলী রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

এর আগে এ দিন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো ও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা করেন ডিবি পুলিশেরে রমনা জোনাল টিমের পরিদর্শক আক্তার মোর্শেদ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান সকালে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

তার আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এনায়েত করিম চৌধুরীকে আটক করে রমনা মডেল থানা পুলিশ। বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রমনা মডেল থানার এসআই আজিজুল হাকিম।
ওইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এরই মধ্যে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রমনা মডেল থানায় মামলা করে পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।
এমএইচএস/ইউকেবিডিনিউজ
[news_feed_link]
- Advertisement -spot_img
[recent_tabs]

পাঠকের আগ্রহ

সম্পর্কিত