12.4 C
Los Angeles
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

রিকশাচালককে হ/ত্যা মা/মলার আসামি করার বিষয়ে যা বলল পুলিশ

ধানমন্ডি ৩২ থেকে গ্রেফতার রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে মো. আজিজুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ধানমন্ডি থানার এপ্রিল মাসে দায়েরকৃত একটি মামলায় সন্দিগ্ধ (সন্দেহভাজন) আসামি হিসেবে ১৬ আগস্ট তাকে আদালতে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেফতার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে আটক ব্যক্তি মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে, তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক।এমতাবস্থায় ডিএমপির পক্ষ থেকে উল্লিখিত বিষয়ে কোনোরকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
[news_feed_link]
- Advertisement -spot_img
[recent_tabs]

পাঠকের আগ্রহ

সম্পর্কিত