বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

যুক্তরাজ্যে বিবিসিসিআই-এর এআই বিজনেস সাপোর্ট ওয়ার্কশপে ব্যাপক সাড়া

avir80
avir80 প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২৩:০১
যুক্তরাজ্যে বিবিসিসিআই-এর এআই বিজনেস সাপোর্ট ওয়ার্কশপে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাজ্যে বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এআই-চালিত বিজনেস সাপোর্ট ওয়ার্কশপ সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
সংগঠনের সাবেক প্রেসিডেন্ট উদ্যোগে এবং বশির আহমেদ বিইএম-এর সঞ্চালনায় এ কর্মশালাটি বর্তমান নির্বাহী কমিটির অনুমোদনে অনুষ্ঠিত হয়।

গত ৯ ও ১০ আগস্ট অনলাইনে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী এই কর্মশালাটি আয়োজন করে বিবিসিসিআই, যেখানে সহযোগী হিসেবে ছিলো এ.আই একাডেমী বাংলাদেশ।

‘জুম’ প্ল্যাটফর্মে দুই দিনের প্রতিটি অধিবেশন ছিল দেড় ঘণ্টার। কোর্স পরিচালনা করেন এ.আই একাডেমী বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ওয়াইস মাহবুব।

বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বিইএম বলেন, সদস্য ও তাদের নেটওয়ার্ককে এআই টুলসের ব্যবহার শেখানো এবং কিভাবে প্রযুক্তি ব্যবসার প্রবৃদ্ধি বাড়াতে, উৎপাদনশীলতা বৃদ্ধি করতে ও খরচ কমাতে সহায়ক হতে পারে – এটি কর্মশালার মূল লক্ষ্য ছিল।
বিশেষ কোনো টেকনিক্যাল বা কোডিং জ্ঞানের প্রয়োজন ছাড়াই এই প্রশিক্ষণে অংশ নিতে পেরেছেন সবাই।

মোট ১২০ জন অংশগ্রহণকারী এই কর্মশালায় যুক্ত হন, যা সদস্যদের মধ্যে উদ্ভাবনী প্রযুক্তি গ্রহণে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।