রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে ইমাম গ্রেপ্তার

avir80
avir80 প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২০:২৯
শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে ইমাম গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, সকালে শিশুটি আরবি শিক্ষা নিতে মসজিদে আসে। একপর্যায়ে ইমাম সাজিদুর রহমান (৪০) তাকে দ্বিতীয় তলায় ইমাম সাহেবের কক্ষে ঝাড়ু দেওয়ার জন্য পাঠান। পরে একা পেয়ে নিজের কক্ষে ধর্ষণ করেন। বিষয়টি বাড়ি ফিরে মায়ের কাছে জানায় শিশুটি। পরে তিনি থানায় খবর দেন। দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন।

আটক সাজিদুর রহমান (৪০) সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদ্রাসার শিক্ষক।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, আমরা ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

erer