শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে সংঘর্ষ, তদন্তের প্রয়োজনে লাশ উত্তোলন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

avir80
avir80 প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৬:০৭
গোপালগঞ্জে সংঘর্ষ, তদন্তের প্রয়োজনে লাশ উত্তোলন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের প্রয়োজনে কবর থেকে লাশ উত্তোলন করে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৫ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় যে মারা গেছেন, তার ময়নাতদন্ত হচ্ছে। গোপালগঞ্জে যারা মারা গেছেন, তাদের কায়েকজনের লাশ পরিবার নিয়ে গেছেন। তাদের ময়নাতদন্ত কীভাবে হবে? যদি দরকার হয় আবার ময়নাতদন্ত করা হবে।

গোপালগঞ্জে ঘটনার দায় কাকে দেবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্ধারণ করবে এ দায় কার, আপনারা জানতে পারবেন।

এমজে/ইউকেবিডিনিউজ