বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিখোঁজ সেই এইচএসসি পরীক্ষার্থী সাভার থেকে উদ্ধার

avir80
avir80 প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৭:৪৭
নিখোঁজ সেই এইচএসসি পরীক্ষার্থী সাভার থেকে উদ্ধার

এবারের এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

 

রোববার (২৯ জুন) দিবাগত রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ এর আগে রোববার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার জন্য ভাটারা এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল মাহিরার। কিন্তু বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি।

এ ঘটনায় রোববার সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।