শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

রাজধানীতে ৪ বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

avir80
avir80 প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৭:৩৭
রাজধানীতে ৪ বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

রাজধানীর যাত্রাবাড়ীতে চারটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রোববার রাতে যাত্রাবাড়ী থানাধীন মীরহাজিরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন, আনিস (৩৭) ও হোসেন (৩২)।

এক বিজ্ঞপ্তিতে যাত্রাবাড়ী সেনাবাহিনী ক্যাম্প জানায়, মীরহাজিরবাগ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তারা সমগ্র এলাকার মাদক, চাঁদাবাজি, ছিনতাই, খুনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের একটি দল মীরহাজিরবাগে অভিযান চালায়। এ সময় তিনটি বিদেশি পিস্তল, একটি আমেরিকান রিভলবার ও ১১ রাউন্ড গুলি জব্দ করা হয়। পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।