16.2 C
Los Angeles
সোমবার, এপ্রিল ২০, ২০২৬

উমামা ফাতেমার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা বৃহস্পতিবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামের একটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় অপরাজেয় বাংলার সামনে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন।

গত ৩০ জুলাই রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন উমামা।

জানা যায়, এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উমামা ফাতেমা নিজেই। আর জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া এবং এজিএস পদে সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।

উমামা ফাতেমা বলেন, ক্যাম্পাসে একটি উন্নত পরিবেশ তৈরির জন্য সাধারণ শিক্ষার্থী, ছাত্ররাজনীতি ও প্রশাসনের মধ্যে বোঝাপড়া থাকা জরুরি। আমরা চাই শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে সচেতন হোক, তবে ক্যাম্পাস পরিচালিত হবে মূলত অ্যাকাডেমিক পরিবেশের ভিত্তিতে।

[news_feed_link]
- Advertisement -spot_img
[recent_tabs]

পাঠকের আগ্রহ

সম্পর্কিত