শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

গাজায় ৪৮ ঘণ্টায় ২৫০ বার ইসরাইলের হামলা

avir80
avir80 প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৯:০৭
গাজায় ৪৮ ঘণ্টায় ২৫০ বার ইসরাইলের হামলা

গত ৪৮ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৫০ বার হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ইহুদিবাদী বাহিনীটি নিজেই এই তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে আইডিএফ জানায়,  তাদের পাঁচটি ডিভিশন গাজায় আগ্রাসন চলমান রেখেছে এবং পদাতিক বাহিনীর সহায়তায় বিমানবাহিনী ‘কয়েক ডজন’ মানুষকে হত্যা করেছে।

গণহত্যাকারী এ বাহিনীটি দাবি করেছে, এই সব হামলা ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে চালানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। যাতে এখন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, অন্তত ৫৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।