মার্কিন বিমান বাহিনীর হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে দেশটির পরমাণু প্রকল্প মাত্র দু’বছরের জন্য পিছিয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র সিন পার্নেল বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
গত ৬ জুন জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি (আইএইএ) এক প্রতিবেদনে জানায়, ইরানের কাছে ৪০০ কেজিরও বেশি ইউরেনিয়াম আছে এবং এ ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ৬০ শতাংশ। যদি এই শুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীত করা যায়— তাহলে অনায়াসেই এ ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব।
ইসরায়েলের বিমান বাহিনীর অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইসরানের সেনাবাহিনী। দু-পক্ষের এই পাল্টাপাল্টি সংঘাতের মধ্যেই গত ২২ জুন ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করে মার্কিন বিমান বাহিনী, যার স্থায়ীত্ব ছিল মাত্র কয়েক ঘণ্টা।
তবে এত বিধ্বসীয় হামলা সত্ত্বেও ইরানের ইউরেনিয়ামের মজুত ধ্বংস হয়নি। দেশটির ৪০০ কেজিরও বেশি ইউরেনিয়াম এখন কোথায় আছে, তা জাতিসংঘ, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল— কেউই জানে না।
এমএইচএস/ইউকেবিডিনিউজ