rss
মঙ্গলবার, ২২ মে ২০১২
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
ওসামার সাবেক ডান হাত কাতাদাকে জামিন দিল ইমিগ্রেশন আদালত
বুধবার, 25 জানুয়ারী 2012 14:45

alt

মারুফ আল্লাম :: আবু কাতাদা নামের একজন ইসলামী ব্যক্তিত্বকে কয়েকদিনের মধ্যে আটক অবস্থা থেকে জামিন দিতে নির্দেশ দিয়েছে আদালত।  এক সময় এই ব্যক্তিকে ইউরোপে ওসামা বিন লাদেনের ডান হাত হিসেবে বিবেচনা করা হতো।


কাতাদাকে জর্দানে প্রত্যর্পনের সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে তিনি সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ছেন। সাড়ে ছয় বছর ধরে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন।


জর্দানের সাথে ইউকে সরকারের এক জরুরি আলোচনায় সিদ্ধান্ত হয় যে, কাতাদা যাতে করে নিরপেক্ষ একটি বিচারালয়ে দাঁড়াতে পারেন, সেজন্যে তাকে সব ধরনের সুযোগ দেয়া হবে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।


গত সপ্তাহে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস বলেছে, কাতাদাকে জর্দানে প্রত্যর্পন করা যাবে না। কারণ, নিরপেক্ষ বিচার পাবার যে অধিকার তার রয়েছে, তা ঝুঁকির মুখে পড়েছে। বেশ কিছু সাক্ষ্য-প্রমাণ তার কাছ থেকে নির্যাতনের মধ্য দিয়ে গ্রহণ করা হয়েছে বলে এ আশঙ্কা তৈরি হয়েছে।


জর্দানের সাথে আলোচনা এবং ইউরোপিয়ান কোর্টের বিরুদ্ধে আপিল প্রক্রিয়ায় বেশ সময় লাগতে পারে বিধায় স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশন তার জামিন মঞ্জুর করেছে।


আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে এই জামিন কার্যকরের একটি সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত।


 

Video Advert

সপ্তাহের অনুষ্ঠান

) আগামী ৯ জুন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি - বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন । অনুষ্টিত হবে পূর্ব লন্ডেনর ৫৯৩  বার্কিং রোড়স্থ এম্পায়ার ভেন্যুতে  । 

 

সৌজন্যে : NEEMO EXPRESS

Live ETV X 24 Hours

Watch live streaming video from ekusheytvbd at livestream.com

কমিউনিটি সংবাদ

 

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 1317 অতিথি অনলাইন
www.dobazar.com
feedback