|
সিলেট প্রতিনিধি :: বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শমশের মবিন চৌধুরী বীর বিক্রম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আগামী ১২ মার্চের চলো চলো ঢাকা চলো কর্মসূচী সফল করতে দেশ প্রেমিক ছাত্র জনতার প্রতি আহবান জানিয়েছেন।
তিনি সিলেট সদর থানা বিএনপি ছাত্রদল ও যুবদল আয়োজিত জনসভায় এ আহবান জানিয়ে বলেছেন, স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনেছি এবার খালেদা জিয়ার নেতৃত্বে স্বাধীনতা রাখবো।সদর থানা বিএনপি সভাপতি আব্দুর রউফ মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শমশের মবিন চৌধুরী সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানকে আধুনিক বাংলাদেশের কারিগর অভিহিত করে বলেন, আজ শুধু সিলেট নয় সারা বাংলাদেশ তার অভাব অনুভব করছে।
পিছিয়ে পড়া সিলেটের যে যুগান্তকারী উন্নয়ন তিনি করেগেছেন সেই উন্নয়নের ধারা বাহিকতা অব্যাহত থাকলে আজ সিলেট বিশ্বের অন্যতম পর্যটন নগরীতে স্থান করে নিত কিন্তু সেটা না হওয়ায় সিলেট আবারো তার শ্রী হারাতে বসেছে।শমশের মবিন চৌধুরী তার বক্তব্যে বলেন, সিলেটের মানুষ আশা করেছিল সাইফুর রহমানের উত্তরসুরী হিসেবে বর্তমান অর্থমন্ত্রী সিলেটের উন্নয়নে কাজ করবেন কিন্তু তিনি আগাগোড়া ব্যর্থ হয়েছেন। সিলেটের প্রতিটি রাস্তা আজ আবারো খানা খন্দকে ভরে যাচ্ছে। নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে ধাবিত হলেও সিলেটের প্রতিনিধিত্বশীল প্রতিটি সংগঠন তার ইচ্ছায় পরিবার ও দলীয় প্রাইভেট লিমিটেডে রূপান্তর হচ্ছে।খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরকারের বিদেশ নীতির তীব্র সমালোচনা করে বলেন, সরকারের নতজানুতা আজ আমাদের স্বাধীনতাকে বিপন্ন করে তুলছে।
সীমান্তে একের পর এক বাংলাদেশী নাগরিক খুন হলেও সরকার প্রকাশ্যে বলছে, সীমান্তে হত্যাকান্ডের ব্যাপারে আমাদের মাথা ব্যাথা নেই।অন্যদিকে ভারতের স্বার্থে দেশের বিভিন্ন স্থানে এমনকি নদীর গতিপথ ব্যাহত করে দিয়ে রাস্তা নির্মাণ করে দিচ্ছে কিন্তু বিনিময়ে আমরা কিছু পাচ্ছি না।
জনসভায় উপস্থিত ছাত্র জনথার অব্যাহত দাবীর মুখে শমসের মুবিন চৌধুরী বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে দেশ মাতৃকার ডাকে সম্মুখ সমরে যুদ্ধ করেছি আজ সিলেট বাসীর ডাকে তাদের সেবা দিতে পারলে নিজের জীবনকে স্বার্থক করতে পারবো।
সদর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী ও আবুল কাহের শামীমের উপস্থিতিতে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি এম এ হক, হাজী মর্তুজ আলী, হাজী মকবুল মিয়া, হাজি ফরিদ মিয়া, ইসলাম উদ্দিন মেম্বার, আজির উদ্দিন চেয়ারম্যান, ফারুক আহমদ, আফরোজ মিয়া চেয়ারম্যান, ইলিয়াছ মেম্বার, ওয়ারিছ আলী, আরব আলী, আক্তার উদ্দিন, ইশতিয়াক সিদ্দিকী, কবির আহমদ, আজির উদ্দিন মেম্বার, হাজি ছমরু মিয়া, জমির মিয়া জেন উদ্দিন মেম্বার, ওয়ারিছ মিয়া, গোলাম কিবরিয়া, বতলু মেম্বার, কলিম মিয়া জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ছাত্রদলের ষাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহব্বু, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সদস্য মাহবুবুল হক চৌধুরী, সাইদ আহমদ, রেজাউল করিম নাচন, আব্দুল মজিদ, ফখরুল ইসলাম, কাজী মেরাজ মুরাদ হোসেন প্রমুখ।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী, সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি নাসিম হুসাইন, মোঃ বদরুজ্জামান সেলিম, বিএনপি নেতা এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খসরু, ডাঃ মোঃ নাজমুল ইসলাম, সৈয়দ গিয়াস উদ্দিন, আক্তার বক্স জাহাঙ্গীর, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল মান্নান, মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদী, দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, প্রচার সম্পাদক ওমর আশরাফ ইমন, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, সহ- দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী, মহানগর বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, মিফতাহ সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী,
লল্লিক আহমদ চৌধুরী, নছিরুল হক শাহীন চেয়ারম্যান, ডাঃ আরিফ আহমদ রিফা,মহবুব চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ আমুন, যুগ্ম সম্পাদক আব্দুস শুকুর, জেলা ও মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন জায়গীরদার,আব্দুল আজিজ, শামীম মজুমদার, এজহারুল হক চৌধুরী মন্টু, শাহ সাইদুর রহমান হীরু,আনোয়ার হোসেন , যুবদল নেতা আব্দুল মান্নান, আল মামুন খাঁন, এনাম উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, শাহাবুদ্দিন, তানভির চৌধুরী, ছাত্রদল নেতা শফিকুর রহমান টুটুল, মারজানুল হক জুসেফ, আব্দুস সামাদ, কামরুজ্জামান দীপু, আব্দুল জলিল, আবুল হাসনাত, মানিকুর রহমান মানিক, আবু আহমদ আনসারী, আব্দুর রকিব, আবু বকর সিদ্দিকী বাবু, লিটন আহমদ, সাহেদ আহমদ, ফয়জুল ইসলাম আলমগীর, সূচীত্র চৌধুরী বাবলু, ওসমান গণী প্রমুখ।
|