|
সোমবার, 30 জানুয়ারী 2012 03:41 |
|
জাহিদ আল আমীন : সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের ইউজার এখন ৮০০ মিলিয়নেরও বেশি। তাদের সদস্য এখন এতোই বেশি যে ফেসবুক কর্তৃপক্ষ নিজেরাই তাদের হিসাব মেলাতে পারে না। তাই কখনোই তারা ইউজার সংখ্যা, পোস্ট বা ছবির সংখ্যার কোনো হিসাব প্রকাশ করে না।
তবে সম্প্রতি কয়েকটি গবেষণা সংস্থার জরিপ একত্রিত করে জানা গেছে ফেসবুকের কিছু জোর কিছু তথ্য।
জানা গেছে, যদি ফেসবুকে আপডেট হওয়া ইউজার পোস্ট প্রতিবছর অ্যানুয়াল রিপোর্ট আকারে প্রিন্ট ভার্সনে প্রকাশ করা হয় তাহলে সাড়ে ১১ বিলিয়ন অ৪ সাইজের কাগজ লাগবে এক বছরের পোস্ট প্রকাশের জন্য। আর সেই কাগজের যোগান দিতে এক বছরেই প্রায় বৃক্ষহীন হয়ে যেত আমাদের বিশ্ব! আবার সেই পোস্টগুলো যদি কেউ পড়তে চায় তাহলে প্রতি পৃষ্ঠা পড়তে সময় লাগবে তিন মিনিট। সেই হিসাবে পুরো সাড়ে ১১ বিলিয়ন পেইজ পড়তে খরচ হবে ৫৭২ মিলিয়ন ঘণ্টা।
এখন কৌতুহল জাগতে পারে, সাড়ে ১১ বিলিয়ন কাগজ ঠিক কী পরিমান হতে পারে। সেই হিসাবও দিয়েছেন আইটি গবেষকরা। তারা জানিয়েছেন, সাড়ে ১১ বিলিয়ন অ৪ কাগজ দিয়ে পাঁচ লাখ ‘অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি’ বানানো যায়!
আরো জানা গেছে, প্রতি বছর প্রায় ২৯২ বিলিয়ন পোস্ট আপডেট হয় ফেসবুকে। আর ছবি আপলোড করা হয় প্রতিদিন প্রায় ২৫০ মিলিয়ন। ফেসবুকে ৬২ শতাংশ ইউজার প্রতিদিন তাদের স্ট্যাটাস আপডেট করে, আর বাকিরা মাঝেমধ্যে চেষ্টা করে ফেসবুকে ঢোকার। বর্তমানে ৭০ টি ভাষায় চালানো যায় ফেসবুক, আপডেট করা যায় স্ট্যাটাস। কিন্তু সেই স্ট্যাটাস যদি কম্পিউটার পর্দা পর্যন্তই সীমাবদ্ধ থাকে তবেই ভালো।
|