rss
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১২
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি
বৃহস্পতিবার, 26 জানুয়ারী 2012 08:40

মাদারীপুর প্রতিনিধি :: মাদারীপুরে গত এক বছরে আইন শৃংখলার ছিল চরম অবনতি। খুন, ধর্ষণ, ডাকাতি, পুলিশের উপর হামলা-মামলাসহ অসংখ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। বছর জুড়ে জেলার ৪ টি উপজেলার বিভিন্ন এলাকায় ঘটেছে ৭০ টি খুনের ঘটনা। এছাড়া ধর্ষণ, ডাকাতি, পুলিশের উপর হামলা-মামলাসহ অসংখ্য সংঘর্ষের ঘটনা ছিল প্রতিনিয়তই। বছর জুড়ে ৭০ টি খুন, ধর্ষণ,

ডাকাতি, পুলিশের উপর হামলা-মামলাসহ অসংখ্য সংঘর্ষের ঘটনা। প্রতি সপ্তাহে গড়ে প্রায় ২ টি করে খুনের ঘটনা ঘটেছে চরম অবনতিতে ছিল মাদারীপুর জেলার আইন শৃংখলার গত এক বছরে চিত্র । ২০১১ সালের পুরো বছর জুড়েই ছিল খুন, ধর্ষণ, ডাকাতি, সংঘর্ষের ঘটনা।

২০১১ সালের সারা বছরের মাস ভিত্তিক খুনের তালিকা। মাদারীপুর জেলার ২০১১ সালের মাস ভিত্তিক খুনের সালতামামি জানুয়ারি ০৩টি, ফেব্রুয়ারি ০২টি, মার্চ ০৭টি, এপ্রিল ০৭টি, মে ০৭টি,   জুন ০৬টি, জুলাই ০৭টি, আগষ্ট ০৫টি, সেপ্টেম্বর ০৬টি, অক্টোবর ০৬টি, নভেম্বর ০৫টি, ডিসেম্বর ০৯টি, ২০১১ সালের মাদারীপুর জেলার আইন শৃংখলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে মানাবাধিকার সংগঠন।

গত ২ মার্চ রাতে জেলার শিবচর উপজেলার বন্দরখোলা বাজারে ৪টি দোকানে দুর্ধর্ষ ডাকাতিতে বাঁধা দিলে নৈশ প্রহরী জয়নাল হাওলাদার (২৪) কে খুন করে পালিয়ে যায় ডাকাতেরা। ৫ মার্চ শনিবার সকালে কানাকিনি উপজেলায় সৌদি আরবে যাওয়ার ৩ লাখ টাকা এনে দিতে না পারায় স্ত্রী জেসমিন বেগম (৩২) কে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী হানিফ সরদার । ১৩ মার্চ রাজৈর উপজেলার চরমস্তফাপুর গ্রামে বাড়ীর সীমানা নির্ধারণের বিরোধকে কেন্দ্র করে ভাগ্নে পিযুষ সরকারের হাতে মামা গোপাল সরকার (৪০) নিহত হয়।  ১৪ মার্চ সোমবার দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর কাঁঠালবাড়ি এলাকার পদ্মানদীর পাড় থেকে রিপন শেখ (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। একই তারিখ রাতে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে ১৩ মাস বয়সী ইয়াদুল শেখ নামে এক শিশুর লাশ ল্যাট্রিনের সেফটি ট্যাংকির মধ্যে থেকে রাজৈর থানা পুলিশ উদ্ধার করে।

 

১৫ মার্চ কালকিনি উপজেলার পূর্ব শিকারমঙ্গল গ্রামে যৌতুকের দাবী পূরণ করতে না পারায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আন্ডারচর গ্রামের জাহাঙ্গীর বেপারীর মেয়ে ইতি বেগম (১৯) নামের এক গৃহবধূকে। ২২ মার্চ মাদারীপুর সদর উপজেলার  মস্তফাপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে পুত্র অপু তার পিতা সেরজন হোসেনকে পিটিয়ে হত্যা করেছে। ২৪ মার্চ কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের দাসকান্দি গ্রামে এক দাদন ব্যবসায়ী কালাম সরদারকে মাফলার পেঁচিয়ে হত্যা করে।

 

২এপ্রিল মাদারীপুর শহরের কুলপদ্বী এলাকায় ভাগ্নে নাসির বেপারী মামা লিটন তায়ানীকে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে ৩ এপ্রিল সকাল ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন তায়ানী মারা যায়। ৮ এপ্রিল কালকিনি উপজেলায় পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বর্ণা খানম (১৮) নামে এক কলেজ ছাত্রীকে পিটিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই আজিম। ৯এপ্রিল রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের হরিদাসদী গ্রামের গোয়ালবাথান এলাকার একটি ইরি ধানের ব্লক থেকে অজ্ঞাতনামা এক যুবতীর (২০) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।

১০ এপ্রিল কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার হাকিমন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের খাল থেকে টিপু ঘরামি (৪০) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। ১১ এপ্রিল মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের মধ্য করদী গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর খাদিজা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ এপ্রিল মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় পানিতে ডুবিয়ে এক মা হত্যা করেছে লামিয়া (৭) নামে তার শিশুকন্যাকে। ২৯ এপ্রিল শিবচরের চরাঞ্চলে এক বাউল শিল্পীকে একটি কাশবনে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে ৩ ধর্ষক। ৩০ এপ্রিল মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পূর্ব খৈয়ারভাঙ্গা গ্রামে এক পাষন্ড স্বামী লিটন বেপারী লিটু তার স্ত্রী সূর্য বিবি (৩৫) কে ধারালো বটি দিয়ে জবাই করে নির্মমভাবে হত্যা করে।

 

৩ মে মঙ্গলবার জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের রহিম মাতুব্বরের স্ত্রী জোসনা বেগম (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে রাজৈর থানা পুলিশ। একইদিন জেলার কালকিনি এলাকার একটি সেতুর নীচ থেকে মোতাহার হাওলাদার (৫০) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করে কালকিনি থানা পুলিশ। ৪ মে বুধবার শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার চৌধুরী আশরাফ উদ্দিনের ছেলে রিজভী চৌধুরীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। ১৪ মে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সস্তাল গ্রামের বাবুল ঢালীর ৯ বছরের শিশুকন্যা স্কুল ছাত্রী স্থানীয় মসজিদের ইমাম খোকন ঢালী কর্তৃক ধর্ষণের শিকার  হয়েছে। ১৫ মে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামে সংঘর্ষে মিজানুর রহমান খান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়।

৪ জুলাই সদর উপজেলার শিরখাড়া গ্রামের নাজমা বেগম (২০) মাদকাসক্ত নির্যাতনে নিহত হয়। ২১ জুলাই কালকিনির মাইজপাড়া গ্রামের ইসমাইল আকন প্রতিপক্ষের হাতে খুন হয়। ২৫ জুলাই সদর উপজেলার মস্তফাপুর থেকে ভুট্টো ঘোষ ও দুধখালী ইউনিয়নের বলসা গ্রাম থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ৩১ জুলাই রাজৈরের আড়–য়াকান্দি বাজারের মুদী দোকানী শিপন বিশ্বাসকে পিটিয়ে হত্যা  রে সন্ত্রাসীরা। ০১ আগস্ট নিখোজের ৪দিন পর রাজৈর উপজেলার তাতিকান্দা গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে উত্তম বিশ্বাসের লাশ উল্লাপাড়া গ্রামের পাতার বিল থেকে উদ্ধার করে পুলিশ। ০২ আগস্ট শিবচরের লপ্তেরচর এলাকায় পদ্মা নদী থেকেএক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। ৬ আগস্ট কালকিনির টুমচর গ্রামের হানিফ সরদারের শিশুকন্যা সুমি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ১৫ আগস্ট কালকিনির ডাসার ইউনিয়নের উত্তর খিলগ্রাম থেকে সুমন সরকার (২২) ও রহিম হাওলাদার (২৫) নামের দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ৭ সেপ্টম্বর মাদারীফুর সদরের দেবরাজ গ্রামের যুবক ফোরকান মোড়লের লাশ উদ্ধার করে রাজৈর থানা পুলিশ। ২৭ সেপ্টম্বর রাজৈরের ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামে গভীর রাতে লিটন হাওলাদারকে তার স্ত্রী বিউটি বেগম কুপিয়ে হত্যা করে।

২৯ সেপ্টম্বর কালকিনির পয়সার হাটে একটি খাল থেকে শশিকর গ্রামের পরিমল সরকারে এসএসসি পরীক্ষার্থী রিক্তা সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। ৩০ সেপ্টম্বর রাজৈরের দীঘিরপাড় এলাকার রোকন কাজীর কলেজ পড়–য়া কন্যা পপি আক্তারের রহষ্যজনক মৃত্যু হয়। একই দিন শিবচরের বিল পদ্মা থেকে জাকির হোসেন নামের ৮ বছরের এক স্কুল ছাত্রে লাশ উদ্ধার হয়। ২ অক্টোবর রাজৈর উপজেলার শংকরদী গ্রামে পিতার হাতে খুন হয় শিশু পুত্র আজহারুল। ৭ অক্টোবর মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খা নদি থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। ১৬ অক্টোবর শিবচরের কাওড়াকান্দি ঘাটে অজ্ঞান পার্টির খপ্পরে পরে ওবায়দুল ফকির নামে এক যুবকের মৃত্যু হয়।

২০ অক্টোবর কালকিনির পুয়ালী গ্রামে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ২১ অক্টোবর শিবচর উপজেলার সাহেবের হাট এলাকায় সসসসৎ ভাইয়ের হাতে খুন হয় দেড় বছরের শিশু রাজীব মোল্্যা। ২৩ অক্টোবর কালকিনির সাহেবরামপুর ক্রোকিরচর গ্রাম থেকে ইজিবাইক চালক হাসান বেপারী কিসলুর লাশ উদ্ধার করে পুলিশ। ২৮ অক্টোবর মস্তফাপুর টেক্সটাইল মিলের পুর্বদিকের দেয়াল এর পাশ থেকে পেয়ারপুর গ্রামের মজিবর মিয়ার পুত্র ৮ম শ্রেণীর ছাত্র ইয়াসিনের লাশ উদ্ধার করে পুলিশ। ৭ নভেম্বর রাজৈর উপজেলার আমগ্রাম বাশাবাড়ি এলাকায় এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। অভিযোগ স্বামী আলী আকবর তাকে হত্যা করে ঝুলিয়ে রাখে। ১৭ নভেম্বর রাজৈর উপজেলার সত্যবতী গ্রামে পরকীয়ার কারনে স্ত্রী কহিনুর বেগম স্বামী রিপন শেখকে হত্যা করে। ২৩ নভেম্বর কালকিনির উত্তর আইরকান্দি পালরদী নদী থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। ২৬ নভেম্বর শিবচরের সন্নাসীর চরে গন পিটুনীতে কাদির খলিফা নামের কথিত চোরের মৃত্যু হয়। ২৭ নভেম্বর শিবচরের কাউলীপাড়া এলাকায় পদ্মানদী থেকে অজ্ঞাত পরিচয় এক তরুনী (২০) র লাশ উদ্ধার করে পুলিশ।

৬ ডিসেম্বর রাজৈর উপজেলার নড়ারকান্দি গ্রামের আসর আলী বেপারীর ছেলে ইকবাল বেপারীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। এলাকাবাসী থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ১৩ ডিসেম্বর সদর উপজেলার বায়েরচর কাতলা গ্রামের নাজমা (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে শ্বশুর বাড়ির লোকজন। নাজমা সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পুর্ব রঘুরামপুর গ্রামের চুন্নু বেপারীর মেয়ে। ১৯ ডিসেম্বর মাদারীপুর শহরের কুকরাঈল এলাকার যুবলীগ নেতা অলিউর এর লাশ নিখোজ হওয়ার ৪ দিন পর পদ্মা নদী থেকে উদ্ধার করে পুলিশ। ২১ ডিসেম্বর রাজৈরের আড়–য়াকান্দি টেকনিক্যাল কলেজের একটি কক্ষ থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। ২৩ ডিসেম্বর কালকিনির দড়ির চর মাদ্রাসার পাশ থেকে প্রতিবন্দী হাওয়ারুন নেছার লাশ উদ্ধার করে পুলিশ।

খুনের বিষয়টি স্বীকার করে মাদারীপুর পুলিশ সুপার মো: নজরুল হোসেন বলেন, সমাজে সহনশীলতার পরিমান কমে গিয়েই খুনের ঘটনা ঘটছে। এবং গুরুত্বপূর্ণ খুনের ঘটনার নিরপেক্ষ তদন্ত করার প্রতিশ্র“তি দিয়ে বলেন“ তদন্তের নামে কোন নিরহ মানুষ হয়রানির শিকার যাতে না হয় সেদিক লক্ষ্য রাখা হচেছ”।


 

সপ্তাহের অনুষ্ঠান

) জিএমজি কার্গোর উদ্যোগে আগামী ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় প্রাইড অব এশিয়ার বিমানের কান্ট্রি ম্যানেজারের বিদায় অনুষ্ঠান

 

সৌজন্যে : NEEMO EXPRESS

Live ETV X 24 Hours

banglahelp

কমিউনিটি সংবাদ

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 990 অতিথি অনলাইন
সোয়েব কবীরের সম্পাদনায় নতুন আঙ্গিকে লন্ডন, ফ্রান্স ও ইতালী থেকে প্রকাশিত হতে যাচ্ছে সাপ্তাহিক বাংলা নিউজ   
Visit www.ukbdnews.com   Send your news by email : news@ukbdnews.com
   
   
   
   
   
   
   
   
feedback