rss
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১২
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
কাচারী থানা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
বুধবার, 25 জানুয়ারী 2012 04:34

ময়মনসিংহ প্রতিনিধি :: ২৪ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে ময়মনসিংহ শহরের গাঙ্গিনার মোড়স্থ শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন গফরগাঁত্ত থানা আওয়ামীলীগের সাবেক সংগ্রামী সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা আওয়ামীগের সহ-সভাপতি জননেতা আলাল আহাম্মেদ, গফরগাঁত্ত থানা আওয়ামীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান (মনির), উস্থি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, মোঃ সিরাজুল হক মাষ্টার, কান্দিপাড়া বনিক সমিতির সভাপতি আশরাফুল খাঁ, জেলা ছাত্রলীগের সাবেক সংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাসার ভাষানী,কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, ৭১’ প্রজন্মের সভাপতি মোঃ আসাদুজ্জামান খোকন, সম্মিলিত থানা বাস্তবায়ন ঐক্যবদ্ধ আন্দোলন ফোরামের সদস্য সচিব, মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, গফরগাঁত্ত উপজেলা, বঙ্গবন্ধু সৈনিকলীগ মোঃ ফখরুল মন্ডল, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম, আজাহারুল ইসলাম সাদেক, মোঃ আবু সাদেক রনি, খোকন সরদার প্রমুখ বক্তাগন বলেন আমরা ময়মনসিংহ জেলাধীন গফরগাঁত্ত উপজেলার বাসিন্দা। অপ্রত্যাশিত দ্বীপ উপদিষ্ট পাগল থানা ঘোষনায় আমরা উস্থি, লংগাইর, পাঁচবাগ, মশাখালী, পাইথল, টাঙ্গাব এবং দত্তের বাজার ইউনিয়নের অধিকাংশ জনগন  গভীর ভাবে মর্মাহত ও হতাশাগ্রস্থ।

পাগলা থানা ঘোষনার সঙ্গে সঙ্গে হাজার হাজার জনতার প্রতিবাদ মিটিং, মিছিল, হরতাল, মানববন্দন এবং প্রতিবাদে মুখরিত হয়ে উঠে, যা বিভিন্ন জাতীয় ও স্থানীয় মিডিয়ায় প্রকাশ পেয়েছে। জনগনের জান মালের নিরাপত্তার অভাব পূরণ করার লক্ষ্যে দক্ষিন গফরগাঁত্ত বাসীর নতুন একটি থানা প্রতিষ্ঠার দাবী দীর্ঘ দিনের। কিন্তু আমাদের দীর্ঘ লালিত স্বপ্ন অনভিপ্রেত পাগলা নামীয় থানা ঘোষনা এ যেন মরার উপর খড়ার গাঁ। একটি থানাকে কেন্দ্র করে, একটি  শহর গড়ে উঠে। সে ক্ষেত্রে থানার ভৌগলিক অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। পাগলা গ্রামটি দক্ষিণ গফরগাঁত্ত এর সবচেয়ে নিচু ও বন্যায় কবলিত এলাকা। ডোবা ভরাট করে নির্মান কাজ করা খুব ব্যয় সাপেক্ষ্য, যা ভবিষ্যতে যোগযোগের ক্ষেত্রে বিভিন্নসমস্যার সম্মুখীন হবে।

      পক্ষান্তরে কান্দিপাড়া বাজারটি একটি প্রাচীনতম প্রতিষ্ঠান, এবং সর্বজন পরিচিত। তাছাড়া বৃটিশ পিরিয়ডে স্থাপিত একটি সাবরেজিষ্ট্রি অফিস, একটি ডিগ্রী কলেজ, একটি কৃষি অফিস, একটি কৃষি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, একটি সাব-পোষ্ট অফিস, গফরগাঁত্ত উপজেলার মধ্যে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি উচ্চ বিদ্যালয় রয়েছে যা শতবর্ষ অতিক্রম করেছে। একটি হাফেজিয়া মাদ্রাসা, একটি জামে মসজিদ, একটি অলির মাজার শরিফ, একটি কারিগরি স্কুল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখা, জে.এস.সি., এস.এস.সি পরীক্ষা কেন্দ্র (চলমান) এবং বহু সংখ্যক এন.জি.ও অফিস দ্বারা এ স্থানটি শোভিত। তৎসংলগ্ন আরো একটি বালিকা উচ্চ বিদ্যালয়, একটি কেজি হাই স্কুল, একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বাজারটিতে প্রায় এক হাজারের অধিক দোকান পাট রয়েছে।

পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের জনগনের দৈন্দদিন বাজার ও ব্যবসা কেন্দ্র এবং বাজার সংলগ্ন বহু আবাসিক এলাকা গড়ে উঠেছে। কান্দিপাড়া বাজারের চার দিকে দুই কিলোমিটার পর্যন্ত সমতল ভূমি বা ভবিষ্যতে শহর বর্ধিতকরণ কাজের সহায়ক হবে। এখানে উল্লেখ্য যে কান্দিপাড়া বাজার সংলগ্ন বাঙ্গালকান্দি মৌজায় থানা প্রতিষ্ঠার লক্ষে ১ একর ৮ শতক জমি সরকারের নামে প্রস্তাবিত রয়েছে। উপরে উল্লেখিত প্রতিষ্ঠানগুলো থেকে ৮ টি ইউনিয়নের জনগন যোগাযোগ ব্যবস্থা ভাল থাকার কারণে খুব সহজেই সেবা নিতে পারছে। সম্মানীত জেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করা যায় যে, কান্দিপাড়া বাজার হতে এক কিলোমিটার দূরে দত্তেরবাজার ইউনিয়নের অর্ন্তগত গফরগাঁত্ত হতে টোক পর্যন্ত প্রধান পাকা রাস্তার পার্শ্বে কন্যামন্ডল গ্রামে সরকারের একটি বিরাট মাঠ সহ দশ একর খাশ জমি রয়েছে, যা থানার স্থান নির্বাচনে অধিক উপযোগী। বলা বাহুল্য এখানেও যাতয়াত ব্যবস্থা খুবই সহজতর।

      একটি নবগঠিত থানার স্থান নির্বাচনে ভৌগলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা বিশেষভাবে লক্ষনীয়। আমাদের মনে হয় কতিপয় দূরভিসন্ধি ব্যক্তিবর্গ সুকৌশলে একটি থানার স্থান নির্বাচনে আংশিক চিত্র উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে সরকারকে ধোকা দিয়ে ব্যক্তি গত স্বার্থ চরিতার্থ করে নেয়। প্রায় ২ ঘন্টা বিভিন্ন বক্তাগনের বক্তব্যের শেষে মানব বন্ধন কর্মসূচী সমাপ্তি ঘোষণা করেন কান্দিপাড়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আশরাফুল খাঁ । মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহ জেলা আওয়ামীলীগের কার্য্যালয়ের সামনে অবস্থান নেয় ও বিক্ষোভ প্রদর্শন করেন এবং জেলা আওয়ামীলগের সম্মানিত সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর আবেদন পত্র পেশ করেন। জেলা আওয়ামীগের সংগ্রামী সভাপতি ময়মনসিংহ জেলার অবিসংবাদিত নেতা, বীর মুক্তাযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির  কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এম.পি বলেন এই দরখাস্ত জেলা আওয়ামীগের সুপারিশ সহ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দিব।


 

সপ্তাহের অনুষ্ঠান

) জিএমজি কার্গোর উদ্যোগে আগামী ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় প্রাইড অব এশিয়ার বিমানের কান্ট্রি ম্যানেজারের বিদায় অনুষ্ঠান

 

সৌজন্যে : NEEMO EXPRESS

Live ETV X 24 Hours

banglahelp

কমিউনিটি সংবাদ

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 979 অতিথি অনলাইন
সোয়েব কবীরের সম্পাদনায় নতুন আঙ্গিকে লন্ডন, ফ্রান্স ও ইতালী থেকে প্রকাশিত হতে যাচ্ছে সাপ্তাহিক বাংলা নিউজ   
Visit www.ukbdnews.com   Send your news by email : news@ukbdnews.com
   
   
   
   
   
   
   
   
feedback