rss
শুক্রবার, ১৮ মে ২০১২
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
আমাদের কথা
সোমবার, 30 মার্চ 2009 17:54

সুহৃদ,


শুভেচ্ছা নিবেন।

 

তৃতীয় বাংলা খ্যাত লন্ডনের বাংলা মিডিয়ার এবার নতুন সংযোজিত হলো ইউকেবিডিনিউজ। সময়ের বিবতর্নে আর আধুনিকতার সাথে তাল মিলিয়ে একটি অনলাইন নিউজ মিডিয়ার শূণ্যতা ছিল অনেক আগে থেকেই। আর এই শূণ্যতা পূরণের একটি পূর্ণাঙ্গ অনলাইন সংবাদপত্র হিসেবে যাত্রা শুরু করেছিল ইউকে বিডি নিউজ ডট কম (www.ukbdnews.com । যাত্রা শুরুর অল্প কয়েকমাসের মধ্যেই আমরা ২৪ঘন্টার সংবাদ সম্প্রচারের ঘোষণা করেছি।

 

ইতিমধ্যেই বৃটেন থেকে প্রকাশিত অন্যান্য বাংলা ওয়েবসাইট এর তুলনায় শীর্ষে অবস্থান করছে ইউকে বিডি নিউজ। বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তির বিকাশ ও প্রসারের কারণে আগামী দিনগুলোতে অনলাইন সংবাদ সাইটগুলো গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বাংলাদেশেও এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। সে পথেই পথচলা শুরু হয়েছিল ইউকে বিডি নিউজ এর। তবে তার মধ্যে একটি ভিন্নতা ছিল বটে। এর পথচলা বাংলাদেশে শুরু হলেও এটার ভিত সুদূর লন্ডনেই। এবার থেকে শুধু একটি সম্পূর্ণ দৈনিকের স্বাদ নয়, পাঠকরা এবার থেকে পাবেন প্রতি মুহুর্তের সংবাদ। আর সেই ভাবেই সাজানো হয়েছে ইউকে বিডি নিউজ। পুরো সংবাদপত্রটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে পাঠকরা তাদের পছন্দের বিষয়টি সহজেই খুজে নিতে পারেন। পাঠক যেন সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি বিভিন্ন বিভাগে যেতে পারেন। ইউকে বিডি নিউজ (www.ukbdnews.com) এর বিভিন্ন বিভাগগুলো সাজানো হয়ে সেই কথা চিন্তা করেই। ইউকে বিডি নিউজ শুধুমাত্র একটি সংবাদপত্রই নয়, এটি লন্ডনে অবস্থানরত বাঙালী কমিউনিটির সেতুবন্ধনের অন্যতম মাধ্যমও বটে।

প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো তাৎক্ষণিক আপডেট, বিস্তারিত থাকবে প্রথমেই। তাছাড়া অঞ্চল ভিত্তিক প্রতিদিনের সংবাদগুলোর জন্য বিভাগ অনুযায়ী সাজানো হয়েছে সংবাদগুলোকে। এগুলো থাকবে সমসাময়িক ঘটে যাওয়া সংবাদ ও ফিচারে ভরপুর।  বৃটেনে বসবাসরত বাংলা কমিউনিটির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সফলতার কাহিনী নিয়েই ‘বাংলা কমিউনিটি’ সাজানো হয়েছে। ‘সাহিত্যের আসর’ দেশ ও বৃটেনের গল্প, কবিতা, উপন্যাস ও সাহিত্য বিষয়ক লেখা থাকবে। ‘মুখোমুখি’ বিভাগটি সাজানো হয়েছে কমিউনিটি কিংবা দেশের সমাজ ও সময়ের কোনো ইন্টারভিউ নিয়ে। যেখানে থাকবে তাদের সাফল্যগাঁথা কিংবা সময়ে বিবর্তনের আলোকে সফল জীবনকাহিনী। প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সমসাময়িক সংবাদগুলো থাকবে ‘মিডিয়াঙ্গন’ বিভাগে। বর্হিবিশ্বের প্রতিদিনের ঘটে যাওয়া নানা ঘটনাগুলো নিয়ে থাকছে বিশ্বজুড়ে। মুক্তমত বিভাগটিতে দেশ ও বিদেশের প্রখ্যাত কলামিষ্টদের লেখায় ভরপুর থাকছে। বৃটেনের বসবাসরত বাঙালীদের সিংহভাগই সিলেটের। আর তাই সিলেট এর নিউজ আপডেট করা হচ্ছে নিয়মিত ইউকে বিডি নিউজ এর নিজস্ব প্রতিনিধিদের পাঠানো সিলেটের এক্সক্লুসিভ কিছু সংবাদ দিয়েই।

হোম অফিসের নতুন নীতিমালা ও ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যগুলো থাকবে ইমিগ্রেশন বিভাগে। ইউকে বিডি নিউজ এর বিভাগগুলোতে থাকছে নানা সংবাদ-ফিচার ও সর্বোপরি বৈচিত্র্যের সমাহার। আর ফ্রি ইমিগ্রেশন এডভাইস নিয়ে থাকছে একটি বিভাগ। ইমিগ্রেশন সংক্রান্ত যে কোন বিষয় আমাদের কাছে লিখে পাঠালেই তা সিনিয়র সলিসিটর এবং ব্যরিস্টার দিয়ে পরামর্শ দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

বৃটেন প্রবাসী পাঠকদের সবসময় তরতাজা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এটাকে শুধুমাত্র একটি নিউজসাইট হিসেবে নয়, পাঠকদের একটি নির্ভরশীল ফ্ল্যাটফর্ম এর পরিণত করতে চাই। পাঠকপ্রিয় বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেয়া হবে যেন পাঠকরা দ্রুত প্রয়োজনীয় তথ্যগুলো পেতে পারেন।

 

ইউকে বিডি নিউজ (www.ukbdnews.com) বাংলাদেশ ও বৃটেনের পাঠকদের মধ্যে সেতু হিসেবে কাজ করবে। প্রবাসী পাঠকদের অংশগ্রহণের বিষয়টি বিশেষভাবে নিশ্চিত করা হবে। শীঘ্রই সংবাদপত্রটি বাইলিঙ্গুয়াল হবে। যাদের পক্ষে বিভিন্ন কারণে বাংলায় লেখা সম্ভব হবে না তারা ইংরেজীতে লিখে পাঠাতে পারেন।

 

প্রবাসীদের সবসময় তরতাজা খবর দিতে আমাদের রয়েছে একদল তরুণ সংবাদকর্মী। পাঠকদের সহযোগিতায় আমরা সফল হবো এবং আমাদের কাক্সিক্ষত লক্ষ্যমাত্রায় পৌছাতে সক্ষম হবো- এটা আমরা মনে করি।’

 

আপনাদের মতামত আমাদের উৎসাহ ও প্রেরণা যোগাবো।

 

সবাইকে ধন্যবাদ -

 

ইউকেবিডিনিউজ এর পক্ষে

 

সোয়েব উদ্দিন কবীর
Editor@ukbdnews.com


 

Video Advert

সপ্তাহের অনুষ্ঠান

) আগামী ৯ জুন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি - বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন । অনুষ্টিত হবে পূর্ব লন্ডেনর ৫৯৩  বার্কিং রোড়স্থ এম্পায়ার ভেন্যুতে  । 

 

সৌজন্যে : NEEMO EXPRESS

Live ETV X 24 Hours

                            

                             Watch live streaming video

কমিউনিটি সংবাদ

 

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 708 অতিথি অনলাইন
www.dobazar.com
feedback